নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: ২৬ আগস্ট কুমিরমারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল এবারের দুর্গোৎসবের প্রস্তুতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২৮ বাসন্তী বিধানসভার কনভেনর এবং জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য প্রদীপ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব কমিটির সভাপতি উৎপল দত্ত, জেলা ওবিসি মোর্চার সহ-সভাপতি পরিমল ভূঁইয়া, নফরগঞ্জ অঞ্চল কনভেনার সুব্রত গায়েন-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃত্ব।
খুঁটি পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে সেই প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলকে আসন্ন দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে উৎসব পালনের আহ্বান জানান।