Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

শিলিগুড়ির সেবক রোডে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

17 Aug 2026
08:46 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: শিলিগুড়ির সেবক রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একটি প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ শুরু করে। কারখানার ভিতরে প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। অগ্নিকাণ্ডে কারখানার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই স্পষ্ট হবে।