Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ কার্তিক মহারাজের, অনন্ত মহারাজকেও কটাক্ষ   •   ভবানীপুরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলাধুলার প্রসারে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর   •   মল্লিকপুরে বেহাল রাস্তা, জলমগ্ন এলাকায় রেললাইনই ভরসা! দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা   •   কন্যারত্ন দিবস ২০২৬: ধনধান্য প্রেক্ষাগৃহে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাধীনতা দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তা, সীতারামপুর স্টেশনে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি রেল পুলিশের   •   কুলটিতে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, মন্ত্রী অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে দেশপ্রেমের বার্তা

কন্যারত্ন দিবস ২০২৬: ধনধান্য প্রেক্ষাগৃহে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

14 Aug 2026
09:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : কন্যাসন্তানের সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কন্যারত্ন দিবস ২০২৬ উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক বিশেষ সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে 'বেটি বাঁচাও, বেটি পড়াও'-সহ মহিলাদের কল্যাণ ও স্বনির্ভরতার উদ্দেশ্যে একাধিক নতুন প্রকল্প ও উদ্যোগের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সরকারি প্রতিনিধিদের মতে, কন্যাশিশুর জন্ম থেকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সমাজে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা এবং কন্যাসন্তানদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার বার্তাও তুলে ধরা হবে অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সরকারের আশা, এই উদ্যোগ নারী ও কন্যাশিশুর উন্নয়নে নতুন দিশা দেখাবে এবং তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

news home ads