Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ কার্তিক মহারাজের, অনন্ত মহারাজকেও কটাক্ষ   •   ভবানীপুরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলাধুলার প্রসারে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর   •   মল্লিকপুরে বেহাল রাস্তা, জলমগ্ন এলাকায় রেললাইনই ভরসা! দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা   •   কন্যারত্ন দিবস ২০২৬: ধনধান্য প্রেক্ষাগৃহে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাধীনতা দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তা, সীতারামপুর স্টেশনে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি রেল পুলিশের   •   কুলটিতে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, মন্ত্রী অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে দেশপ্রেমের বার্তা

স্কুটি বাঁচাতে গিয়ে কলা বোঝাই ট্রাক উল্টে, আহত স্কুটি চালক

14 Aug 2026
07:46 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :আসানসোল থেকে ঝাড়খণ্ডগামী ১৯ নম্বর জাতীয় সড়কের এথোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে কলা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় স্কুটি চালক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে চলে আসা একটি স্কুটিকে এড়ানোর চেষ্টা করেন ট্রাকচালক। সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিটিকে ধাক্কা মারে, এরপর রাস্তার ওপর উল্টে পড়ে। দুর্ঘটনার পর এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।

দুর্ঘটনায় স্কুটি চালক অসীম পাল অল্পবিস্তর আহত হন। তিনি ঝাড়খণ্ডের জামতোড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা ঘটল এবং ট্রাকচালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ট্রাকচালকের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে।

news home ads