Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, বারাসাত ধর্ষণকাণ্ডে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস

15 Jul 2026
09:47 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং প্রত্যাশার কথা শোনেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাঁদের ব্যক্তিগত ও জনস্বার্থ-সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরেন।

শুভেন্দু অধিকারী বলেন, মানুষের সেবা করাই তাঁদের অঙ্গীকার। তিনি আশ্বাস দেন, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

এদিন তিনি বারাসাতের ধর্ষণকাণ্ড প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান। ঘটনার দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া যাবে না।

এছাড়াও, রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের পাশেও দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অন্যায়ের শিকার যে কোনও মানুষের পাশে থাকা প্রয়োজন।

সভা থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, "অন্যায়কে বরদাস্ত করা হবে না। আইনের পথে আইন চলবে। কোনওভাবেই অপরাধকে মাফ করা বা প্রশ্রয় দেওয়া উচিত নয়।"

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার উদ্যোগ এবং আইন-শৃঙ্খলা নিয়ে তাঁর বক্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা চলছে।

 

news home ads