Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
'মদন মিত্রের মন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শরীর বেইমানদের কাছে'— কুণাল ঘোষের মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক   •   তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে মদন মিত্র, রাজ্য রাজনীতিতে জোর চর্চা   •   ‘জনতার দরবার’-এ মানুষের অভিযোগ শুনে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, বারাসাত ধর্ষণকাণ্ডে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস   •   শর্তসাপেক্ষে ২১ জুলাই সভার অনুমতি পেল কালীঘাট তৃণমূল, ভিক্টোরিয়া হাউজ নয়—বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশে ছাড়   •   করুণাময়ী বাস টার্মিনাসে নতুন বাস পরিষেবার উদ্বোধন, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং   •   কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ? ১৮ কোটি বরাদ্দের পরও বেহাল ২২ কিমি রাস্তা, পাঁশকুড়ায় নতুন টেন্ডারের আশ্বাস

করুণাময়ী বাস টার্মিনাসে নতুন বাস পরিষেবার উদ্বোধন, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং

15 Jul 2026
08:01 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -  শহর ও শহরতলির যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে করুণাময়ী বাস টার্মিনাস থেকে নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন বাস পরিষেবার সূচনা করেন এবং যাত্রীদের উদ্দেশে শুভেচ্ছা জানান। তাঁদের বক্তব্যে বলা হয়, গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন এই পরিষেবার মাধ্যমে প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষের সুবিধা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি, বাস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নতুন পরিষেবা চালুর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা রাজ্যের সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। অন্যদিকে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, আগামী দিনে আরও আধুনিক বাস পরিষেবা চালু করা এবং গণপরিবহণের পরিকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

নতুন বাস পরিষেবার উদ্বোধনের মধ্য দিয়ে করুণাময়ী বাস টার্মিনাসে যাত্রী পরিষেবার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

news home ads