Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

কোচবিহারে আদালত চত্বরে তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, কাটমানির অভিযোগে উত্তেজনা

15 Jul 2026
03:38 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - কোচবিহারে আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সহ-সভাপতিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা প্রদীপ বর্মন আদালত চত্বরে পৌঁছতেই একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে দাবি, অভিযুক্ত নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাটমানি ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এলাকার বাসিন্দাদের একাংশ। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে আদালত চত্বরে এই বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তৃণমূল নেতার পক্ষ থেকে কী বক্তব্য দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পাশাপাশি, কাটমানি ও দুর্নীতির অভিযোগগুলিও আদালতে প্রমাণিত নয় এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলবে বলে প্রশাসনিক সূত্রের দাবি। 

news home ads