Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

পুরুলিয়ায় গ্রেফতার যুব তৃণমূল নেতা গৌরব সিং, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের অভিযোগ

14 Jul 2026
02:12 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পুরুলিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলাজুড়ে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের জেলা সভাপতি গৌরব সিংকে। পুলিশ সূত্রে দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ, গৌরব সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে নেমে পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে তাঁকে গ্রেফতার দেখানো হয়। তদন্তকারীরা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পোস্ট এবং সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

news home ads