Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

ইসকনের মিড-ডে মিল নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি বাম ও তৃণমূল

03 Jul 2026
06:28 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রাজ্যে ইসকনের মিড-ডে মিল পরিষেবা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। একদিকে যেখানে ইসকনের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে, অন্যদিকে বাম ও তৃণমূলের একাংশের আপত্তিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

বিজেপির অভিযোগ, ইসকনের মতো একটি ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন স্কুল পড়ুয়াদের খাবার পরিষেবা দেওয়ার কাজে যুক্ত হওয়ায় বিরোধিতা করছে বাম ও তৃণমূল। তাদের দাবি, “হিন্দু বিরোধী মানসিকতা” থেকেই ইসকনকে নিশানা করা হচ্ছে।

অন্যদিকে বিরোধীদের বক্তব্য, বিষয়টি ধর্ম নয়, বরং সরকারি প্রকল্প পরিচালনার স্বচ্ছতা ও নীতিগত প্রশ্নের সঙ্গে যুক্ত। সরকারি মিড-ডে মিল প্রকল্পে কোনও নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাম ও তৃণমূলের নেতারা। তাঁদের দাবি, শিক্ষা ও পুষ্টি প্রকল্পে ধর্মীয় প্রভাব থাকা উচিত নয়।

এই বিতর্ক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। যদিও ইসকনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে আরও বড় বিতর্কের আকার নিতে পারে।