Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মগরাহাটে তৃণমূলের বড় ভাঙন, ৭টি গ্রামপঞ্চায়েত থেকে প্রায় ৪০০ কর্মীর কংগ্রেসে যোগদান

03 Jul 2026
03:52 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৪০০ কর্মী ও সমর্থক কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। মগরাহাট পূর্বের পুরকাইত ভিলায় আয়োজিত কংগ্রেসের কর্মীসভায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গিয়েছে, মগরাহাট পূর্ব ও পশ্চিমের মোট ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা— যুগদিয়া, উড়েল, চাঁদপুর, ধনপোতা, কলস, নৈনান সহ একাধিক অঞ্চল থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মনোরঞ্জন হালদার, জেলা ওয়ার্কিং প্রেসিডেন্ট পূজিত পাটুয়ারি, জেলা মাইনরিটি সেলের সভাপতি রাজ্জাক মোল্লা, মগরাহাট দুম্বর ব্লক কংগ্রেস সভাপতি খায়রুল হক লস্কর, জাফর আলি মোল্লা এবং ব্লক মাইনরিটি সেলের সভাপতি আকরাম হোসেন লস্কর সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব।

কর্মীসভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল বের করা হয়, যা মগরাহাট রেলগেট পর্যন্ত যায়। সভা থেকে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি ‘গুন্ডা দমন বিল’ নিয়েও সরব হন কংগ্রেস নেতৃত্ব।

সংখ্যালঘু সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতারা আশ্বাস দেন, মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষায় দল আরও শক্তিশালীভাবে আন্দোলনে নামবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান আগামী দিনে মগরাহাটের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

 

news home ads