Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ   •   সরকারি ভর্তুকিতে সোলার পাম্প, কৃষকদের সাশ্রয় কতটা? জানুন আবেদন করার পদ্ধতি

রেজিনগর উপনির্বাচন ঘিরে বিজেপির সাংগঠনিক বৈঠক

19 Sep 2026
03:14 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রেজিনগর মণ্ডল-১-এ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। দলের সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম নিয়ে সেখানে আলোচনা হয়। রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে শাখারভ সরকারের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক মহাদেব সরকারও। দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি আসন্ন উপনির্বাচনে বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজেপির পক্ষ থেকে রেজিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে প্রচার চালানো হচ্ছে। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে পদ্মফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রেজিনগর আসনে ৬ অক্টোবর ২০২৬ ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ২০২৬ ভোটগণনা হওয়ার কথা।

news home ads