Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টির সতর্কতা, নজরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর   •   নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   দীপাবলির আগেই প্রদীপের আলোয় বাসন্তী, মোদীর জন্মদিনে জ্বলল ৭৬টি প্রদীপ   •   আরক্ষা ভবনে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন, পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   নতুন নামে তৃণমূল, মমতা শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়   •   ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ? রেডিয়েশন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা নদিয়ায়

সালানপুরে ভোট-পরবর্তী হিংসার মামলায় পঞ্চায়েত প্রধান গ্রেফতার

17 Sep 2026
03:55 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার মামলায় সালানপুর ব্লকের কল্লাগ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাতরকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ চয়নপুরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই শ্রীকান্ত পাতর এলাকায় ছিলেন না। তাঁর সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার ধৃত পঞ্চায়েত প্রধানকে আসানসোল আদালতে পেশ করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

ভোট-পরবর্তী হিংসার মামলায় তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং ঘটনার সঙ্গে তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

news home ads