Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

টিএমসির সাংবাদিক সম্মেলনে সৌগত রায় ও সাগরিকা ঘোষ, নির্বাচন ইস্যুতে অমিত শাহকে কটাক্ষ

02 Jul 2026
09:08 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় ও সাগরিকা ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন দুই তৃণমূল নেতা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা-কে কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশন বর্তমানে অমিত শাহের নির্দেশেই চলছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাগরিকা ঘোষও বিরোধীদের একহাত নিয়ে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে । তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলার মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করবে।

এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের পাল্টা দাবি, তৃণমূল নিজেদের ব্যর্থতা ঢাকতেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করছে।

রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝেই তৃণমূলের এই সাংবাদিক সম্মেলন নতুন করে রাজনৈতিক তরজাকে আরও উসকে দিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।