Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নারকেল গাছের কাজে দুর্ঘটনা হলে মিলতে পারে ৭ লক্ষ টাকা, কীভাবে পাবেন বীমার সুবিধা?   •   বর্ণপুর বাসস্ট্যান্ডে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা   •   ভারত-রাশিয়া-চীন একসঙ্গে কাজ করলে বিশ্বে স্থিতিশীলতা বাড়বে: দিলীপ ঘোষ   •   বাগুইআটির গণেশপুজোর মণ্ডপে বাংলার শিল্পসত্তার ছোঁয়া, প্রশংসায় দিলীপ ঘোষ   •   জলঘাটতি অঞ্চলে বেড পদ্ধতিতে মসুর চাষ, কম জল ও খরচে বাড়তে পারে ফলন   •   বেড পদ্ধতিতে ধানের চাষে জল সাশ্রয়, কমছে চিটা—বাড়ছে ফলন

একটি গাছ, একটি প্রাণ’—মায়ের নামে সবুজ অভিযান, বাসন্তীতে কয়েক হাজার চারা রোপণ

14 Sep 2026
06:02 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  তীব্র দাবদাহ ও জলবায়ু পরিবর্তনের আবহে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ‘একটি গাছ, একটি প্রাণ—মায়ের নামে সবুজ অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হল বাসন্তীতে। বাসন্তী বিজেপির কনভেনার প্রদীপ সর্দার ও তাঁর অনুগামীদের উদ্যোগে বাসন্তী ব্লকের নাফরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার চারা গাছ রোপণ করা হয়।

স্থানীয় জনকল্যাণ ক্লাবের মাঠেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রদীপ সর্দার। পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

প্রদীপ সর্দার বলেন, তীব্র দাবদাহ এবং জলবায়ু পরিবর্তনের এই সংকটে পরিবেশ রক্ষা এখন আর বিলাসিতা নয়, বরং মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগকে সামনে রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “মা যেমন আমাদের জীবন দেন, তেমনই ধরিত্রী মাতাকেও রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়া।”

প্রদীপ সর্দারের দাবি, বিজেপি শুধু উন্নয়নের কথা বলে না, পরিবেশের ভারসাম্য বজায় রেখে একটি ‘সবুজ ও উন্নত ভারত’ গড়ে তোলার লক্ষ্যেও প্রতিশ্রুতিবদ্ধ। দল-মত নির্বিশেষে সকলকে পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিনের কর্মসূচিতে রোপণ করা কয়েক হাজার চারার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল বটগাছের চারা। দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে এই ধরনের গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রদীপ সর্দার আরও বলেন, “নিজের জন্য না হলেও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য আজই আমাদের এগিয়ে আসতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান।”

সবশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের অমর পঙ্‌ক্তি স্মরণ করে তিনি বলেন—
“এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার এই বার্তাই এদিন তুলে ধরা হয় বাসন্তীতে।

news home ads