Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রেজিনগর উপনির্বাচন নিয়ে অধীরের নিশানা হুমায়ূনের রিমোট বিজেপির হাতে   •   কলকাতায় চালু হচ্ছে লাইভ বাস ট্র্যাকিং, মোবাইলেই জানা যাবে বাসের অবস্থান   •   আপ্তসহায়ক গ্রেফতার নিয়ে প্রশ্ন অধীরের, ‘চড়াই ধরে চিল ধরার কৃতিত্ব নিলে চলবে না   •   বজবজ হাসপাতালে পরিকাঠামো নিয়ে প্রশ্ন, দামি USG মেশিন থাকলেও পরিষেবা চালু না হওয়ার অভিযোগ   •   কৌশিকী অমাবস্যায় কালীঘাটে দেবী দক্ষিণাকালীর পুজো, প্রসাদ বিতরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   বীরভূমে প্রধানমন্ত্রীর ২৫ বছরের সেবা-সমর্পণ উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’

বদলি হলেও পিএইচডিতে প্রভাব পড়বে না, গবেষণার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস মুখ্যমন্ত্রীর

10 Sep 2026
12:26 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে প্রস্তাবিত নতুন আইন ঘিরে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিতে গিয়ে পিএইচডি গবেষকদের বিষয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কোনও শিক্ষক বদলি হলেও সংশ্লিষ্ট গবেষক ছাত্রছাত্রীদের পিএইচডি বা গবেষণার কাজে এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক প্রয়োজনে বদলির যে বিধান আইনে রাখা হচ্ছে, তার উদ্দেশ্য প্রতিটি শিক্ষককে বদলি করা নয়। এটি একটি ব্যতিক্রমী ব্যবস্থা, যা নির্দিষ্ট প্রশাসনিক প্রয়োজনেই প্রয়োগ করা হবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, কোনও শিক্ষক বদলি হলে তাঁর অধীনে গবেষণারত ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখার দায়িত্ব রাজ্য সরকারের। একইসঙ্গে তাঁদের গবেষণার ধারাবাহিকতা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হবে।

ফলে প্রস্তাবিত বদলি নীতি কার্যকর হলেও পিএইচডি গবেষকদের গবেষণা মাঝপথে থমকে যাওয়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গবেষক ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্তদের স্বার্থকে গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁর বক্তব্য।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির সুযোগ তৈরির লক্ষ্যে সংশোধনী বিল আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই বিল ঘিরেই শিক্ষক মহল ও গবেষকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সেই উদ্বেগের কিছুটা অবসান হবে বলে মনে করা হচ্ছে।

news home ads