Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

আজ বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল, বদলাতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলির নিয়ম

10 Sep 2026
11:55 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই অধিবেশন। এই অধিবেশনেই পেশ হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’।

এই বিল পাস হয়ে আইন কার্যকর হলে রাজ্যের যে কোনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্য জেলার বিশ্ববিদ্যালয়ে বদলি করার সুযোগ তৈরি হতে পারে। এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির ব্যবস্থা ছিল না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরের প্রস্তাবিত এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যে ইন্টার-ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের নীতি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা শিক্ষাকর্মীকে প্রয়োজন অনুযায়ী অন্য জেলার বিশ্ববিদ্যালয়ে বদলি করা যেতে পারে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির বর্তমান ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

বিধানসভায় সংখ্যার বিচারে বিলটি পাস হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। এরপর রাজ্যপালের অনুমোদন মিললে বিলটি আইনে পরিণত হবে। তবে বাস্তবে বদলির প্রক্রিয়া কীভাবে কার্যকর হবে, তার বিস্তারিত নিয়ম ও শর্ত পরবর্তী পর্যায়ে নির্ধারিত হতে পারে।

এতদিন বিশ্ববিদ্যালয়গুলির নিয়োগ ও প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে নিজস্ব বিধির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নতুন সংশোধনী কার্যকর হলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যজুড়ে নতুন কাঠামো তৈরি হতে পারে।

ফলে আজকের বিধানসভা অধিবেশনে এই বিল ঘিরে বিশেষ নজর থাকছে শিক্ষা মহলের। বিলটি পাস হলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে।