Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

রেজিনগর উপনির্বাচন নিয়ে অধীরের নিশানা হুমায়ূনের রিমোট বিজেপির হাতে

11 Sep 2026
07:14 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। উপনির্বাচনের প্রচার ও প্রার্থী নির্বাচন নিয়ে এবার সরাসরি হুমায়ূন কবীরকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

অধীরের অভিযোগ, ধর্মকে কেন্দ্র করে রাজনীতি ও ব্যবসা করা ব্যক্তিরা ফের নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। তাঁর দাবি, হুমায়ূন কবীরকে এর আগেও মুখ্যমন্ত্রীর তরফে চুপ থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কারণে তিনি কিছুদিন নীরব ছিলেন, কিন্তু ফের তাঁকে নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে।

বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে অধীর বলেন, ধর্মীয় আবেগকে সামনে রেখে রাজনীতি করার প্রবণতা এখনও চলছে। তিনি প্রশ্ন তোলেন, “গোটা এলাকায় কি আর কোনও মুসলমান নেতা পাওয়া গেল না? মুসলমান ধর্মের প্রতি আস্থাশীল কোনও ব্যক্তি পাওয়া গেল না, যে তাঁর ছেলেকেই দিতে হল?”

রেজিনগর উপনির্বাচনে হুমায়ূন কবীরের ভূমিকা নিয়েও বিস্ফোরক দাবি করেন অধীর। তাঁর কথায়, “হুমায়ূনের রিমোট কিন্তু বিজেপির হাতে।” এই মন্তব্যের মাধ্যমে হুমায়ূনের রাজনৈতিক অবস্থান এবং তাঁর সঙ্গে বিজেপির সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছেন তিনি।

অধীরের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রেজিনগরের উপনির্বাচনে ধর্মীয় ইস্যু, প্রার্থী নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।