Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োপিকের পোস্টার লঞ্চ, উপস্থিত শুভেন্দু অধিকারী ও পরিচালক সুচন্দ্রা বানিয়া   •   কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের   •   দৌড়ানো পছন্দ নয়? সমপরিমাণ ক্যালোরি খরচ করতে বেছে নিন এই ৮টি বিকল্প ব্যায়াম   •   এসআইআর-এ বাদ পড়া বৈধ নাগরিকদের ভোটাধিকার ফেরানোর দাবিতে ধনেখালি হল্টে বিক্ষোভ, পোড়ানো হল মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল   •   ‘মানুষ জামা পরিবর্তনের জন্য নয়, জামার ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য বিজেপিকে ভোট দিয়েছে’, শমীক ভট্টাচার্য   •   ক্যানিংয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, থানা থেকে আদালতে যাওয়ার পথে ধৃত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া

উত্তমকুমারকে ঘিরে বাঙালির আবেগ আজও অমলিন, বললেন শমীক ভট্টাচার্য

05 Sep 2026
12:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: উত্তমকুমার—শুধু একজন অভিনেতা নন, বাঙালির আবেগ, ভালোবাসা ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক চিরন্তন নাম। মহানায়ককে স্মরণ করতে গিয়ে তাঁর জনপ্রিয়তা ও প্রভাবের কথা তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য বলেন, এমন কোনও পুরুষ বা যুবক হয়তো সেই সময় ছিলেন না, যিনি কোনও না কোনওভাবে উত্তমকুমারকে হিংসে করেননি। আবার এমন কোনও তরুণীও হয়তো ছিলেন না, যিনি অজান্তেই উত্তমকুমারের প্রেমে পড়েননি।

তাঁর কথায়, ভালোবাসা, প্রেম, উষ্ণতা, স্পর্শ, উপস্থিতি এবং ব্যক্তিত্ব—অভিনয়ের মধ্য দিয়ে উত্তমকুমার এই সমস্ত অনুভূতিকে দর্শকের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। তাঁর অভিনয় প্রতিভা ও পর্দার উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

শমীক ভট্টাচার্যের বক্তব্যে উঠে আসে, উত্তমকুমারের জনপ্রিয়তা কেবল তাঁর সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আজও তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং সৃষ্ট চরিত্রগুলি বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে সমানভাবে জীবন্ত। মহানায়কের প্রতি মানুষের সেই ভালোবাসাই তাঁকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।