Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতার ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহে ‘দুগ্ধ অভিষেক’   •   ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে চারিথ আসালাঙ্কা   •   সমস্যা জিইয়ে রেখে রাজনীতি নয়, স্থায়ী সমাধানই লক্ষ্য: দিলীপ ঘোষ   •   সমস্যা লুকিয়ে নয়, স্বীকার করে সমাধানই লক্ষ্য: অগ্নিমিত্রা পাল   •   উত্তমকুমারকে ঘিরে বাঙালির আবেগ আজও অমলিন, বললেন শমীক ভট্টাচার্য   •   সামশেরগঞ্জ-ফারাক্কার ভাঙনে বিপদের আশঙ্কা, সরকারকে দ্রুত তৎপর হওয়ার বার্তা অধীরের

সামশেরগঞ্জ-ফারাক্কার ভাঙনে বিপদের আশঙ্কা, সরকারকে দ্রুত তৎপর হওয়ার বার্তা অধীরের

04 Sep 2026
11:16 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম। সামশেরগঞ্জ ও ফারাক্কা এলাকায় দীর্ঘদিনের নদীভাঙন নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, হাওড়া থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কপথ মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সামশেরগঞ্জ ও ফারাক্কা এলাকায় ভাঙনের কারণে পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি তাঁর।

তিনি বলেন, শুধু রাস্তা নয়, এই ভাঙনের প্রভাব পড়তে পারে রেল যোগাযোগের উপরও। তাই পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আহ্বান জানান তিনি।

অধীরের কথায়, ফারাক্কার রাস্তা ও রেললাইন রক্ষা করা অত্যন্ত জরুরি। সময়মতো তৎপর না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নদীভাঙন মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

news home ads