Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
ধুনুচির তালে খোশমেজাজে তারকারা, পুজোর আবহে জমজমাট তারকাদের আড্ডা   •   কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক ও জনসভা মুখ্যমন্ত্রীর, চোরবাগান দুর্ঘটনায় মৃত স্নেহা ভান্ডারীর পরিবারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি   •   বাড়িতে মাছ চাষ শুরু করার ১০টি কারণ, অল্প জায়গায় ব্যবসার সুযোগ ও বাড়তি আয়ের সম্ভাবনা   •   স্বাস্থ্য ভবন থেকে মেডিক্যাল কলেজগুলির সঙ্গে বৈঠক, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সুশাসনে বিশেষ জোর   •   নিউ ইয়র্কের পর এবার কলকাতাতেও ঘোড়ায় টানা গাড়ি বন্ধের উদ্যোগ! বিকল্প হিসেবে আসছে ই-ভিক্টোরিয়া?   •   টমেটো গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ দমনের সঠিক সমাধান, ফলন বাঁচাতে কী করবেন চাষিরা?

মাতলা নদীর চরে নির্মাণে প্রশাসনিক পদক্ষেপ, তালা পড়ল ৫-৬টি ঘরে

03 Sep 2026
09:39 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের মায়ের নামে মাতলা নদীর চরে গড়ে ওঠা সেবাশ্রম বা বৃদ্ধাশ্রম সংলগ্ন নির্মাণ নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নিল ক্যানিং মহকুমা প্রশাসন। বুধবার ক্যানিং মহকুমা শাসকের নির্দেশে ওই এলাকায় পৌঁছন ক্যানিং-১ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং ক্যানিং থানার পুলিশ কর্মীরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধাশ্রমটি বাদ দিয়ে সেখানে নির্মিত অন্যান্য কয়েকটি ঘরে এদিন তালা লাগিয়ে দেওয়া হয়। মোট পাঁচ থেকে ছয়টি ঘরে তালা লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে গত ২১ তারিখে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে নোটিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের তরফে তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে মহকুমা শাসকের দফতরে হাজির হয়ে মাতলা নদীর চরে বৃদ্ধাশ্রমের পাশাপাশি পার্ক-সহ অন্যান্য যে নির্মাণগুলি হয়েছে, সেগুলির বৈধতা সংক্রান্ত কাগজপত্র ও নথি পেশ করতে বলা হয়েছিল।

অভিযোগ, নদীর চরে সরকারি অর্থ ব্যয় করে একাধিক নির্মাণকাজ করা হয়েছে। সেই নির্মাণগুলির অনুমোদন বা প্রয়োজনীয় নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

বুধবার দুপুরে মহকুমা শাসকের নির্দেশ মেনে ক্যানিং-১ বিডিও অফিসের আধিকারিক ও ক্যানিং থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। এরপর বৃদ্ধাশ্রম বাদে বাকি নির্মাণগুলির মধ্যে পাঁচ থেকে ছয়টি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক তদন্তের পর ওই নির্মাণগুলির বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।