লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ডিম থেরাপি ঘিরে ফের বিতর্কে সব্যসাচী, রাস্তাজুড়ে ‘চোর চোর’ স্লোগান

  • ফ্যাক্ট ফাইল | Jun 14, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে সব্যসাচী।তৃণমূল অফিসে নিয়ে যাওয়ার সময় রাস্তাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। অভিযোগ, সব্যসাচীকে লক্ষ্য করে উঠে আসে “চোর চোর” স্লোগান। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ বাহিনী।

 

 

 

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, ক্ষোভে ফেটে পড়া জনতার একাংশ সব্যসাচীর দিকে ডিমও ছুঁড়ে মারেন। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা বলয় তৈরি করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

 

উল্লেখ্য, কয়েকদিন আগেও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছিল সব্যসাচীকে। সেবারও জনতার বিক্ষোভের মুখে পড়ে ডিম ছোড়ার ঘটনা সামনে আসে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

 

বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ এখন রাস্তায় নেমে এসেছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।