খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ডিজিটাল ক্লাসের ব্যবহার

  • ফ্যাক্ট ফাইল | Mar 30, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আগামিদিনে ডিজিটাল ও বাস্তবমুখী ক্লাসের ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের সুফলতা গড়তে এগিয়ে এলো রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি। কাকদ্বীপ ব্লকের আনন্দনগর গ্রামের রঘুনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠলো স্মার্ট ক্লাস। irctc আর্থিক সহযোগিতা রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির পরিচালনায় নতুন স্বপ্ন দেখল রঘুনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালযয়ের খুদে পড়ুয়ারা।

                                    নিজস্ব চিত্র

আনুষ্ঠানিকভাবে রঘুনাথপুর অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত পুরকাইতের হাতে সমর্পণ করলেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির সম্পাদিকা মেঘা পারভীন। ৯২ জন ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে কাকদ্বীপ ব্লকের রঘুনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত ছিল এই বিদ্যালয়টি। স্মার্ট ক্লাস রুম উন্নতিকরণের পাশাপাশি স্মার্ট বোর্ড ইন্সটল, ইউপিএস সিস্টেম ইনস্টল, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম ইনস্টল, ডিসপ্লে বোর্ড ইন্সটল, দশটি বেঞ্চ, ৫০ টি চেয়ার, লাইব্রেরী বই লাইব্রেরী পড়ার টেবিল দেওয়া হয়। খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হ্যান্ডওয়াশ ব্যবস্থা করা হয় রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এছাড়া খেলার সরঞ্জাম প্রদান করা হয়। irctc আর্থিক সহযোগিতায় প্রাণ পেল রঘুনাথপুর অবৈতনিক বিদ্যালয় ।যাপেয়ে খুশি শিক্ষক মহল থেকে খুদে পরওয়ারা।

এদিন প্রধান শিক্ষক অমিত পুর্কায়েত জানান স্কুলের পরিকাটাম ও আরো উন্নতির জন্য নারী কল্যাণ সমিতিকে আবেদন করা হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন সত্তর ব্যবস্থা করবেন।

রমনাথপুর নারী কল্যাণ সমিতি সম্পাদিকা মেগা পারভীন জানান আইআরসিটিসির আর্থিক সহযোগিতায় এই কর্মযজ্ঞ সফল হয়েছে। আগামী দিন দক্ষিণ সুন্দরবন জুড়ে অন্যান্য স্কুলে কাজ করবেন। এই স্কুল পরিকাটামত দিক থেকে আরও যাতে উন্নতি করুন হয় এবং বেসরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্য ভাবে চলতে পারে সেই কারণে নজর রাখার চেষ্টা করবেন ।

রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির এমন কর্মযজ্ঞে কুর্নিশ জানিয়েছেন এলাকার প্রবীণ থেকে নবীনেরা। শান্তনু পুরকাইতের রিপোর্ট। জেলার বার্তা