Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
গোসাবায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ নিয়ে প্রশিক্ষণ শিবির, উপস্থিত বিজেপি নেতৃত্ব   •   ঈশান চোট পেতেই বদলে গেল সমীকরণ, ১৫ বছরেই ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী   •   কুলটির নিয়ামতপুরে ‘আওয়াজ’-এর দ্বিতীয় সম্মেলন, ভাষাগত সংখ্যালঘুদের দাবিতে আন্দোলনের রূপরেখা   •   নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন, ‘হকির জাদুকর’ মেজর ধ্যানচাঁদকে স্মরণ   •   দীঘায় ‘জয় মা কালী’ ট্রলার দুর্ঘটনায় মৃত ৯ মৎস্যজীবীর পরিবারের পাশে সরকার, পরিবারের সদস্যদের হাতে হোম গার্ডের নিয়োগপত্র   •   तिब्बत में बाढ़ के हालात पर सवाल, प्रभावितों की जानकारी सीमित

নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন, ‘হকির জাদুকর’ মেজর ধ্যানচাঁদকে স্মরণ

30 Aug 2026
07:55 AM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক: হকির কিংবদন্তি খেলোয়াড় তথা ‘হকির জাদুকর’ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে নবান্ন সভাঘরে পালিত হচ্ছে ১৫তম জাতীয় ক্রীড়া দিবস। এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দেশের ক্রীড়াক্ষেত্রে মেজর ধ্যানচাঁদের অসামান্য অবদানকে স্মরণ করেই প্রতিবছর তাঁর জন্মদিন, ২৯ আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তাঁর ক্রীড়া জীবন, দেশপ্রেম এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব প্রতিষ্ঠার ভূমিকা অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।

নবান্ন সভাঘরের এই অনুষ্ঠানে ক্রীড়াবিদ, ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে জাতীয় ক্রীড়ার প্রসার ও প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান থেকে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, নতুন প্রতিভা তুলে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি করে যুক্ত করার ওপর জোর দেওয়ার বার্তা উঠে আসে।

মেজর ধ্যানচাঁদের আদর্শকে সামনে রেখে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। নবান্নের এই আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াবিদদের প্রতি সম্মান ও ক্রীড়াক্ষেত্রে আরও উন্নয়নের প্রত্যয়ের বার্তা দেওয়া হয়।

news home ads