Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতার নজরুল মঞ্চে রাখী বন্ধন উৎসব, উপস্থিত শুভেন্দু অধিকারী   •   কঠিন সময়ে নেপালের পাশে ভারত, বার্তা অগ্নিমিত্রা পালের   •   ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা, ভবানীপুরে রাখী বন্ধন উৎসবে শুভেন্দু অধিকারী   •   রাস্তাতেই সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে রাখী বন্ধন উৎসবে অগ্নিমিত্রা পাল   •   নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ে নিখোঁজ বারুইপুরের স্বামী-স্ত্রী তীর্থযাত্রী   •   নতুন সরকার, পুরাতন সাইকেল, নতুন স্টিকার’—সবুজ সাথীর নাম বদলে ‘সারথি’ করার অভিযোগ

ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা, ভবানীপুরে রাখী বন্ধন উৎসবে শুভেন্দু অধিকারী

28 Aug 2026
06:02 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক :  ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনের বার্তা নিয়ে ভবানীপুর বিধানসভা এলাকায় রাখী বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী

রাখী বন্ধন উৎসবকে কেন্দ্র করে এদিন ভবানীপুরে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন তিনি। উৎসবে অংশ নিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাখীর মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন।

এই উৎসবের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সঙ্গে রাখী বন্ধনের মতো সামাজিক উৎসবে অংশগ্রহণের বিষয়টিও এদিন বিশেষ গুরুত্ব পায়।

ভবানীপুরের রাখী বন্ধন উৎসব ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। উৎসবের আবহে শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

news home ads