Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োপিকের পোস্টার লঞ্চ, উপস্থিত শুভেন্দু অধিকারী ও পরিচালক সুচন্দ্রা বানিয়া   •   কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের   •   দৌড়ানো পছন্দ নয়? সমপরিমাণ ক্যালোরি খরচ করতে বেছে নিন এই ৮টি বিকল্প ব্যায়াম   •   এসআইআর-এ বাদ পড়া বৈধ নাগরিকদের ভোটাধিকার ফেরানোর দাবিতে ধনেখালি হল্টে বিক্ষোভ, পোড়ানো হল মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল   •   ‘মানুষ জামা পরিবর্তনের জন্য নয়, জামার ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য বিজেপিকে ভোট দিয়েছে’, শমীক ভট্টাচার্য   •   ক্যানিংয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, থানা থেকে আদালতে যাওয়ার পথে ধৃত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া

ICBI Debate 2026-এ বাংলার অর্থনীতি ও উন্নয়ন নিয়ে বক্তব্য অগ্নিমিত্রা পালের

27 Aug 2026
09:57 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  বাংলার অর্থনীতি, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ICBI Debate 2026-এ অংশ নিলেন বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিতর্কের বিষয় ছিল—“As We Keep Winning Elections, We Seem to Be Losing the Economy”। এই প্রস্তাবের বিরোধী পক্ষ বা ‘Against the Motion’ হিসেবে বক্তব্য রাখার সুযোগ পান অগ্নিমিত্রা পাল।

নিজের বক্তব্যে বাংলার অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়নের সম্ভাবনা এবং রাজ্যের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি। রাজনৈতিক সাফল্য এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সম্পর্ক নিয়েও বিতর্কে মতামত প্রকাশ করেন অগ্নিমিত্রা।

অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতাকে অত্যন্ত সমৃদ্ধ বলে উল্লেখ করেছেন বিজেপি নেত্রী। বাংলার অর্থনীতি ও ভবিষ্যৎ নিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এই বিতর্কের আয়োজনের জন্য International Chamber of Business & Industry (ICBI) এবং Calcutta Debating Circle-কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান অগ্নিমিত্রা পাল।

বাংলার অর্থনীতি, কর্মসংস্থান, শিল্প ও উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি নাগরিক সমাজেও আলোচনা অব্যাহত রয়েছে। সেই প্রেক্ষাপটে ICBI Debate 2026-এর এই বিতর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।