নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: দুর্গাপুজোর ধর্মীয় ঐতিহ্য, রীতি ও ভক্তির গুরুত্ব নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, দুর্গাপুজো শুধুমাত্র জাঁকজমক বা আড়ম্বরের উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি, নিষ্ঠা এবং শ্রদ্ধা।
দিলীপ ঘোষ বলেন, “দুর্গাপুজো মানে শুধু আড়ম্বর নয়, পুজো মানে ভক্তি, পুজো মানে নিষ্ঠা, পুজো মানে শ্রদ্ধা-ভক্তি।” তাঁর দাবি, কমিউনিস্ট আমলে দুর্গাপুজো থেকে ‘দুর্গা’ শব্দটি সরিয়ে ‘শারদোৎসব’ নাম দেওয়া হয়েছিল।
তিনি বলেন, দুর্গাপুজো তার নিজস্ব ঐতিহ্য, ধর্মীয় রীতি ও শ্রদ্ধা-ভক্তির সঙ্গে পালন করা উচিত। শুধুমাত্র আড়ম্বর বা জাঁকজমককে কেন্দ্র করে পুজো না করে এর মূল ভাবনা ও পরম্পরাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্গাপুজোর নামকরণ, ঐতিহ্য এবং ধর্মীয় পরিচয় নিয়ে তাঁর বক্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।