নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক: NCPI-এর ২০ জন সাংসদের পদ খারিজের আবেদন জানিয়ে করা মামলায় সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছে বলে দাবি করা হয়েছে। মামলাটি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মামলায় সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ সংক্রান্ত বিষয়কে সামনে রেখে তাঁদের সাংসদ পদ খারিজের আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সবে খেলা শুরু। দেখো এবার ওই ২০ জনের কী হয়।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই মামলায় সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। সংশ্লিষ্ট সাংসদদের পক্ষ থেকে কী জবাব দেওয়া হয় এবং আদালতের পরবর্তী শুনানিতে কী নির্দেশ আসে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
তবে মামলার চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পরই বিষয়টি নিয়ে আরও স্পষ্টতা মিলবে।