Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
সিপিআই(এম) নেতাদের গ্রেফতারের অভিযোগ, নিঃশর্ত মুক্তির দাবি   •   আসানসোলে জেলা প্রশাসনের সারপ্রাইজ মার্কেট ভিজিট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কড়া নজর   •   কলকাতায় খাদ্য সুরক্ষা জোরদারে ফুড স্যাম্পল ইন্সপেকশন ভ্যান, পর্যালোচনা ডা. শরদ্বত মুখোপাধ্যায়ের   •   ব্যাঙ্ক বেসরকারিকরণের অভিযোগ, প্রতিবাদে ব্যাঙ্ক কর্মীরা: অধীর রঞ্জন চৌধুরী   •   সুনীল বনসলকে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক পদে পুনর্নিয়োগ, শুভেচ্ছা সুকান্ত মজুমদারের   •   পশ্চিমবঙ্গে ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ক্যালকাটা চেম্বার অফ কমার্সের বাণিজ্য সম্মেলন

সুনীল বনসলকে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক পদে পুনর্নিয়োগ, শুভেচ্ছা সুকান্ত মজুমদারের

25 Aug 2026
08:42 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক পদে পুনরায় নিযুক্ত হওয়ায় সুনীল বনসলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে সুনীল বনসলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান তিনি।

সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে সামনে রেখে সুনীল বনসলের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, সুনীল বনসলের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বে বিজেপি জনকল্যাণ এবং জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে আরও এগিয়ে যাবে। তাঁর পুনর্নিয়োগ দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে বলেও মত প্রকাশ করেন সুকান্ত মজুমদার।

সল্টলেকের বিজেপি কার্যালয়ে এই সাক্ষাৎ ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

news home ads