Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা দাবিতে নালুয়ায় মহিলাদের অবস্থান বিক্ষোভ   •   খড়িবাড়ি সীমান্ত থেকে গ্রেফতার আফগান যুবক আবদুল্লাহ খান   •   দলীয় কর্মী-সমর্থক ও জনসাধারণের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের   •   ২২ বছরের অপেক্ষার অবসান, ১৭তম ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের   •   মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা স্কোয়াড’, ১০ বাইক-স্কুটিতে পথে মহিলা পুলিশ   •   ডোমকলের বনিয়াখালী হরেরামপুর সমবায় সমিতি নির্বাচনে সিপিআই(এম)-এর জয়

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা দাবিতে নালুয়ায় মহিলাদের অবস্থান বিক্ষোভ

25 Aug 2026
04:59 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক:  অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় যোগ্য সকল মহিলাকে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার দাবিতে নালুয়া অঞ্চলে শুরু হয়েছে মহিলাদের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের নিয়ম অনুযায়ী যাঁরা যোগ্য, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে নিয়মিত আর্থিক সহায়তার টাকা পৌঁছে দিতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে।

নালুয়া অঞ্চলের অবস্থান বিক্ষোভেও একই দাবিতে সরব হন মহিলারা। তাঁদের বক্তব্য, যোগ্য হওয়া সত্ত্বেও কোনও মহিলা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। দ্রুত সমস্যার সমাধান করে প্রাপ্য টাকা দেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।

এই অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন সাম্য গাঙ্গুলী ও কান্তি গাঙ্গুলী। তাঁদের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং মহিলাদের দাবির পাশে থাকার বার্তা দেওয়া হয়।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন উপভোক্তাদের একাংশ।

নালুয়ার এই অবস্থান বিক্ষোভ ঘিরে এখন প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং যোগ্য মহিলাদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

news home ads