Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

মগরাহাটে শোকের ছায়া, প্রয়াত বিজেপির লড়াকু কর্মী সত্যজিৎ ঘরামী ওরফে মুন্না

28 Jun 2026
11:48 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন বিজেপির দীর্ঘদিনের কর্মী ও প্রাক্তন মণ্ডল সভাপতি সত্যজিৎ ঘরামী ওরফে মুন্না। রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সত্যজিৎ ঘরামী। চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা।

১৯৯৩ সালের ৮ মার্চ উস্তি সাতঘরায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ ঘরামী। বাবা শ্যামল ঘরামী ও মা নমিতা ঘরামির সন্তান সত্যজিৎ ছোটবেলা থেকেই রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন তিনি।

একটা সময় মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি মণ্ডল সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। রাজনৈতিক মহলে তিনি পরিচিত ছিলেন একজন লড়াকু ও সংগঠক কর্মী হিসেবে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

প্রয়াত সত্যজিৎ ঘরামির পরিবারে রয়েছেন স্ত্রী ও এক সন্তান। জেলার বার্তা নিউজ চ্যানেলের তরফ থেকেও জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও সমবেদনা।

 

news home ads