Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

নিম্নমানের সামগ্রী দিয়ে পাওয়ার হাউস নির্মাণের অভিযোগ, সরব রসকুণ্ডুর বাসিন্দারা

21 Aug 2026
10:53 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের রসকুণ্ডু গ্রামের রামপুর মৌজায় তৈরি হচ্ছে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র বা পাওয়ার হাউস। নির্মাণকাজ শুরু হতেই প্রকল্পের কাজে অনিয়ম এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। তাঁদের দাবি, সরকারি নির্দেশিকা ও নির্ধারিত সিডিউল মেনে কাজ না করে তড়িঘড়ি ঢালাইয়ের কাজ চালানো হচ্ছে। নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয়দের আশঙ্কা, ৩৩ কেভির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘমেয়াদে নিরাপদ রাখতে নির্মাণের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান বজায় রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের প্রতিবাদে ইতিমধ্যেই নির্মাণস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান রসকুণ্ডুর বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে নির্মাণসামগ্রীর গুণমান পরীক্ষা করতে হবে।

গ্রামবাসীরা আরও জানান, নির্ধারিত সিডিউল অনুযায়ী সঠিক মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি পুরো নির্মাণকাজ প্রশাসনের তরফে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

যদিও স্থানীয় বাসিন্দাদের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা বা বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে।