Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

পটাশপুরে বানভাসি পরিস্থিতি, প্লাবিত এলাকা পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

18 Aug 2026
09:14 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর। কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পটাশপুর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক গ্রামে ঢুকে পড়েছে বন্যার জল। জলমগ্ন রাস্তাঘাটের কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

এই পরিস্থিতিতে পটাশপুরের বানভাসি এলাকা ঘুরে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পটাশপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণশিবির খোলা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। জলমগ্ন এলাকায় উদ্ধারকাজে নৌকা নামানো হয়েছে।

এদিকে কেলেঘাই নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি থাকায় নদীবাঁধ নিয়ে উদ্বেগ রয়েছে। নৈপুর, সিংদা, গোকুলপুর, পুসা, কালোবড়-সহ পটাশপুর-১ ব্লকের একাধিক এলাকা জলমগ্ন বলে খবর। বহু গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি দুর্গত মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে নদী ও নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবিও জোরালো হয়েছে।

বর্তমানে পটাশপুরের বানভাসি মানুষের দুর্ভোগ কমানো এবং উদ্ধার ও ত্রাণকাজ দ্রুত করার দিকেই প্রশাসনের মূল নজর।