Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

দিল্লির CJP আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রের বাবাকে খুনের অভিযোগ, পরিবারের পাশে বাম নেতৃত্ব

17 Aug 2026
11:26 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দিল্লিতে আয়োজিত CJP আন্দোলনে যোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে এক ছাত্রের বাবাকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এর সঙ্গে বিজেপির যোগ রয়েছে।

ঘটনার পর আজ মৃতের বাড়িতে পৌঁছলেন বাম নেতৃত্বের বিশিষ্টরা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস এবং CJP নেতা আশুতোষ রাঙ্কা। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন।

পরিবারের দাবি, আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি কেন্দ্র করেই তাঁদের উপর রাজনৈতিক চাপ তৈরি করা হয়েছিল। যদিও খুনের ঘটনায় কারা জড়িত এবং এর প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর বাম নেতৃত্ব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।