Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আজ মহালয়া, শুরু দেবীপক্ষের সূচনা! শিউলি-কাশফুলের আবেশে বাংলার আকাশে শারদ আগমনী   •   পুজোর প্রস্তুতিতে আবহাওয়া থাকবে অনুকূল? মহালয়া থেকে প্রথমা, কেমন থাকবে বাংলার আকাশ   •   গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার   •   ফলতায় ব্লক পাবলিক হেলথ ইউনিটের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় নতুন সংযোজন   •   প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে

STF-এর জালে আরও ৩ পাক চর, ভারতীয় সিম পাচারের অভিযোগে চাঞ্চল্য

15 Aug 2026
07:56 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  ভারতীয় সিমকার্ড পাচারের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF। ধৃতদের বিরুদ্ধে ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় সিমকার্ড সংগ্রহ করে তা চোরাপথে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে।

STF সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রশিদুল-সহ কয়েকজন ভুয়ো নথি ব্যবহার করে একাধিক ভারতীয় সিমকার্ড তুলত বলে অভিযোগ। এরপর সেই সিমকার্ডগুলি বেআইনিভাবে বাংলাদেশে পাচার করা হত। তদন্তকারীদের দাবি, বাংলাদেশ থেকে সিমগুলি পাকিস্তানে পৌঁছত এবং পাকিস্তানের পঞ্জাবে থাকা ISI-র এজেন্টরা সেগুলি সংগ্রহ করত।

তদন্তকারীদের সন্দেহ, ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই সিমকার্ডগুলি ব্যবহার করা হত। বিশেষ করে ‘হানি ট্র্যাপ’-এর মতো কৌশলে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপনের অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং সিমকার্ড পাচারের নেপথ্যে আরও কোনও আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পুরো ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলির নজরদারি আরও জোরদার হয়েছে।

তদন্তের স্বার্থে এখনও একাধিক তথ্য গোপন রাখা হয়েছে। STF-এর তদন্তে এই আন্তঃদেশীয় সিমকার্ড পাচার চক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।