Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা   •   মহালয়ার প্রভাতে বাগবাজার মায়ের ঘাটে তর্পণ করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   আজ মহালয়া, শুরু দেবীপক্ষের সূচনা! শিউলি-কাশফুলের আবেশে বাংলার আকাশে শারদ আগমনী   •   পুজোর প্রস্তুতিতে আবহাওয়া থাকবে অনুকূল? মহালয়া থেকে প্রথমা, কেমন থাকবে বাংলার আকাশ   •   গোসাবা থানায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ওসি সনাতন কর্মকারের ভূমিকা নিয়ে ক্ষোভ; নিরপেক্ষ তদন্তের দাবি   •   উৎসবের আনন্দ ভাগ করে নিতে বয়স্ক মায়েদের হাতে উপহার, উদ্যোগ ফলতা বিধানসভার বিজেপি মোর্চার

সিঙ্গুরে ইলেকট্রিক বাইকের দোকানে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক স্কুটার

15 Aug 2026
07:37 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : সিঙ্গুরে একটি ইলেকট্রিক বাইকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকানের ভিতরে থাকা একাধিক ইলেকট্রিক স্কুটার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের জেরে দোকানের ভিতরে থাকা একাধিক ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্বস্তি স্থানীয়দের মধ্যে। অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।