Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

বেলডাঙায় নাবালিকাকে নৃশংস খুন, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২

27 Jun 2026
07:03 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক --মুর্শিদাবাদের বেলডাঙায় এক নাবালিকাকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণেই এই খুনের ঘটনা ঘটতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন মৃত নাবালিকার মাসির ছেলে। অভিযোগ, পরিকল্পনা করেই নাবালিকার দাদু ও দিদাকে ফোন করে বাড়ির বাইরে ডেকে পাঠানো হয়। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না নাবালিকার মা।

তদন্তকারীদের অনুমান, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই অভিযুক্তরা আঁটঘাট বেঁধে বাড়িতে ঢোকে। এরপর একা থাকা নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্ত শুরু করে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অত্যন্ত ঠান্ডা মাথায় এই খুনের ছক কষা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।