Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

আবাস দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, শামসেরগঞ্জে চাঞ্চল্য

27 Jun 2026
09:51 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - শামসেরগঞ্জে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল। ধুলিয়ান পুরসভার তৃণমূল কাউন্সিলর সারিফ শেখকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। পরে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকায়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শামসেরগঞ্জ থানার পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে একাধিক তথ্য সামনে আসার পরই কাউন্সিলর সারিফ শেখকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আবাস প্রকল্প নিয়ে দুর্নীতি ক্রমশ বাড়ছে এবং সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা নিয়েও দুর্নীতি চলছে। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, আইন আইনের পথেই চলবে এবং তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই রাজনৈতিকভাবে বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, আবাস প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন।