Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

‘বাংলার বাড়ি’র নতুন নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’, দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু

07 Aug 2026
09:18 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : রাজ্য সরকারের গ্রামীণ আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’-র নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়েছে। নতুন সরকারের উদ্যোগে বৃহস্পতিবার থেকে এই নতুন নামেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন।

প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকেও ব্লক প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রথম পর্যায়ে ১০ জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে প্রদানের শংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা উপভোক্তাদের উদ্দেশে জানান, সরকারি অনুদানের অর্থ শুধুমাত্র বাড়ি নির্মাণের কাজেই ব্যয় করতে হবে। অন্য কোনো খাতে এই অর্থ ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে এবং নির্মাণের মান বজায় রাখতে উপভোক্তাদের পরামর্শ দেওয়া হয়।

ব্লক প্রশাসন জানিয়েছে, প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিটি ধাপে নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে, যাতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় এবং প্রকৃত উপভোক্তারা দ্রুত পাকা বাড়ির সুবিধা পান।

প্রশাসনের দাবি, ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা আরও দ্রুত বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।