Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ভাইপো বন্দ্যোপাধ্যায়কে সরকারি হাসপাতালেই চিকিৎসার দাবি, আইনের সমতার বার্তা অগ্নিমিত্রা পালের

06 Aug 2026
04:25 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : রাজ্যে আইনের সমান প্রয়োগ এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক বক্তব্যে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষ যেখানে চিকিৎসা করান, ভাইপো বন্দ্যোপাধ্যায়কেও সেখানেই চিকিৎসা করাতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান।"

অগ্নিমিত্রা পালের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, কোনও ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়ার নীতি গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, রাজ্যের সাধারণ মানুষ যে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উপর নির্ভরশীল, সেই একই ব্যবস্থার আওতায় সকলের চিকিৎসা হওয়া উচিত।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য "শাসকের আইন নয়, আইনের শাসন" প্রতিষ্ঠা করা। আইনের চোখে প্রত্যেক নাগরিক সমান—এই নীতিকেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অগ্নিমিত্রা পালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে শাসক-বিরোধী রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষের তরফে এই মন্তব্যের বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

news home ads