Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
জয়নগর সাংগঠনিক জেলায় সভাপতি বদলের জল্পনা, আলোচনায় ‘বাসন্তীর বাঘ’ বিকাশ সরদার   •   এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার

বনগাঁর রেশন দোকানে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগ খতিয়ে দেখলেন

05 Aug 2026
12:33 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : রেশন ব্যবস্থায় নিম্নমানের চাল ও গম বিতরণের অভিযোগের জেরে বনগাঁর মনিগ্রাম মৎস্যজীবী পাড়ার একটি রেশন দোকানে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এই সারপ্রাইজ ভিজিট করা হয় বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন দোকান থেকে নিম্নমানের চাল ও গম সরবরাহ করা হচ্ছে। একাধিক গ্রাহক খাদ্যশস্যের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর বিষয়টি খাদ্য দপ্তরের নজরে আসে।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী রেশন দোকানের খাদ্যশস্যের মান, সংরক্ষণ ব্যবস্থা, মজুত এবং বিতরণ প্রক্রিয়া খতিয়ে দেখেন। তিনি উপস্থিত গ্রাহকদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের অভিযোগ সরাসরি শোনেন।

মন্ত্রী জানান, জনসাধারণের জন্য বরাদ্দ খাদ্যশস্যের মান নিয়ে কোনওরকম আপস করা হবে না। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে রাজ্যের অন্যান্য রেশন দোকানেও নজরদারি আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

news home ads