Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র মামলায় আরও এক গ্রেফতার, হাওড়া থেকে ধরা পড়ল আদিত্য সিং

03 Aug 2026
05:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এবং পাকিস্তানি জঙ্গি-যোগের তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজু। তিনি হাওড়ার বাসিন্দা এবং বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্র বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, ধৃত আদিত্য পাকিস্তানি জঙ্গি হামিম ও তার সহযোগীদের জন্য তথ্য সংগ্রহের কাজ করতেন। অভিযোগ, তিনি ভাট্টিগোষ্ঠীর নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে হামিম এবং তার সহযোগী অর্পিতার কাছে পৌঁছে দিতেন। তদন্তে এই তথ্য পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্কের খোঁজ মিলছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আদিত্যর মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং যোগাযোগের নথি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর সঙ্গে আর কারা যুক্ত ছিলেন এবং তথ্য কীভাবে পাকিস্তানে পৌঁছত, তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

এই মামলায় এর আগেই পাকিস্তানি জঙ্গি হামিম এবং তার সহযোগী অর্পিতাকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই আদিত্যকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং এসটিএফ যৌথভাবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।

তদন্তকারীদের মতে, এই চক্রের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহ করা। সেই তথ্যের ভিত্তিতে কোনও নাশকতার ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে আরও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে।