Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

মন্দিরবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ১, আহত বহু

02 Aug 2026
03:44 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার গাববেড়িয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে যাচ্ছিল। গাববেড়িয়া এলাকায় পৌঁছতেই একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ ও উদ্ধারকারী দল। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নিয়ে গেলে এক যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাসটি সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাসটির গতি, চালকের ভূমিকা এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার পাশাপাশি মৃতের পরিচয় নিশ্চিত করার কাজও চলছে।

news home ads