Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

বীরভূমের দুবরাজপুরে বালি পাচারের ছক বানচাল, ১৮ বালি বোঝাই ডাম্পার আটক

02 Aug 2026
03:29 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বীরভূমের দুবরাজপুরে বড়সড় সাফল্য পেল পুলিশ। অবৈধ বালি পাচারের অভিযোগে ১৮টি বালি বোঝাই ডাম্পার আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। জাতীয় সড়কের ধারে একটি ধাবায় অভিযান চালিয়ে ডাম্পারগুলি আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের ধারের ওই ধাবায় হানা দেয় দুবরাজপুর থানার পুলিশ। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১৮টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, ডাম্পারগুলি অবৈধভাবে বালি পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল।

তবে ডাম্পারগুলি ঠিক কোন বালিঘাট বা এলাকা থেকে বালি বোঝাই করে এসেছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রতিটি গাড়ির নথিপত্র খতিয়ে দেখছে এবং চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীরা অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে কারা জড়িত এবং এই পাচারের নেপথ্যে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন। 

পুলিশ জানিয়েছে, আটক ডাম্পারগুলির বৈধ কাগজপত্র, পরিবহণের অনুমতি এবং বালির উৎস যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ডাম্পারগুলি ঠিক কোন স্থান থেকে এসেছিল। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। 

news home ads