Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কড়া নিরাপত্তায় মোড়া মঠ চত্বর

29 Jul 2026
06:38 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- গুরু পূর্ণিমা উপলক্ষে আজ হাওড়ার বেলুড় মঠে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি শ্রীশ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে পুজো ও প্রণাম জানানোর পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বেলুড় মঠে তাঁর এই সফরকে ঘিরে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বেলুড় মঠ এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঠের প্রধান প্রবেশদ্বারে ব্যারিকেড বসানো হয়েছে, মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। দর্শনার্থীদের প্রবেশে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রোটোকল কঠোরভাবে পালন করা হচ্ছে। 

সূত্রের খবর, পুজো অর্চনার পর মুখ্যমন্ত্রী মঠের মহারাজদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হবেন। সেখানে আধ্যাত্মিক মূল্যবোধ, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। 

গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে বেলুড় মঠে হাজার হাজার ভক্তের সমাগমের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে যাতে সাধারণ ভক্তরা নির্বিঘ্নে দর্শন করতে পারেন, সেই লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।