Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
একদিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার ৬ বছরের ঋত্বিক রুজের মৃতদেহ, চাঞ্চল্য আসানসোলে   •   ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের নিয়ে সরব শুভেন্দু অধিকারী, ফিশারিজ দপ্তর নিয়ে প্রশ্ন   •   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কুরুচিকরভাবে প্রকাশের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ   •   ধর্মতলায় তাণ্ডব ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় আরও তিনজন গ্রেফতার, মোট ধৃত ১৪   •   শ্রাবণী মেলায় তারকেশ্বরে বাবা তারকনাথের পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার   •   দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হাওড়ায় তৃণমূল নেতা সুভাষ রায় গ্রেফতার

একদিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে উদ্ধার ৬ বছরের ঋত্বিক রুজের মৃতদেহ, চাঞ্চল্য আসানসোলে

26 Jul 2026
06:26 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- একদিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরের একটি জঙ্গল থেকে উদ্ধার হলো ছয় বছরের শিশু ঋত্বিক রুজের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুরীপাড়ায়। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুর বাবা ছোটু রুজ পেশায় একজন রাজমিস্ত্রি এবং মা পূর্ণিমা রুজ পরিচালিকার কাজ করেন। শনিবার সকালে কর্মসূত্রে বাইরে থাকাকালীন সময়ে ঋত্বিক নিখোঁজ হয়ে যায়। বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না মেলায় তারা আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।

শিশুর বাবা ছোটু রুজ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। পরে রবিবার রাতে বাড়ির অদূরের একটি জঙ্গল থেকে ঋত্বিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ছোটু রুজের দাবি, যে জঙ্গল থেকে তাঁর ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই এলাকায় শনিবারই পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু তখন সেখানে শিশুটিকে দেখা যায়নি। এই ঘটনায় কীভাবে শিশুটির মৃত্যু হলো এবং কীভাবে মৃতদেহ সেখানে পৌঁছাল, তা নিয়ে পরিবারের মধ্যে একাধিক প্রশ্ন উঠেছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পুলিশ ঘটনার কারণ বা কোনো অপরাধমূলক দিক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

news home ads