Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

শনিবার বিধানসভায় সেবাশ্রয় ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি, অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি

24 Jul 2026
11:28 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্যের বহুল আলোচিত 'সেবাশ্রয়' কর্মসূচি এবার পৌঁছে গেল বিধানসভার আলোচনায়। শনিবার বিধানসভায় এই প্রকল্প নিয়ে বিস্তারিত বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বিধানসভার অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বিরোধী ও শাসক—উভয় পক্ষের বক্তব্যের মধ্যেই প্রকল্পের কার্যকারিতা, বাস্তবায়ন এবং বিভিন্ন অভিযোগ উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

এদিকে, ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা অনিয়ম ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ সামনে এসেছে। এই বিষয়গুলি বিধানসভায় গুরুত্ব সহকারে উত্থাপন করা হবে বলেও জানা গেছে।

অন্যদিকে, সরকারপক্ষের বক্তব্য, প্রকল্পের উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করা এবং অভিযোগের যথাযথ জবাব বিধানসভাতেই দেওয়া হবে।

শনিবারের অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেবাশ্রয় প্রকল্প নিয়ে আলোচনার দিকে এখন নজর রাজনৈতিক মহলের। এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে কি না, সেটাই দেখার।