Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

টানা বৃষ্টিতে ফুঁসছে ডুলুং, জলের তলায় চিল্কিগড় কজওয়ে — বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

18 Jul 2026
07:39 PM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক-  টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার একাধিক নদী, খাল ও জলাশয়ের জলস্তর দ্রুত বেড়েছে। এর জেরে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জল জমতে শুরু করেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ডুলুং নদী সংলগ্ন এলাকায়।

চিল্কিগড়ে ডুলুং নদীর উপর নির্মিত কজওয়ের উপর দিয়ে বইছে প্রবল স্রোতের জল। নিরাপত্তার স্বার্থে ওই কজওয়ে দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে জাম্বনি ব্লকের সঙ্গে চিল্কিগড় ও গিধনী এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া, কর্মস্থলে যাতায়াত, স্কুল-কলেজে যাওয়া এবং চিকিৎসার প্রয়োজনে যাতায়াতে ভোগান্তি বেড়েছে। অনেককেই দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে ডুলুং নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। পাশাপাশি জেলার অন্যান্য নদী ও খালেও জল বেড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং নদীর ধারের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কজওয়ে সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জল কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে কজওয়ে পার না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে।

news home ads