Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
একের পর এক গ্রেপ্তার, উঠছে পুরনো অভিযোগ—সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে প্রকৃত বিচার?   •   ফলতা SEZ-কে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের শিল্পায়নের নতুন পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্ন তুলে ধরলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   •   আবাস যোজনার বাড়ির টাকা পেতে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! প্রতিবাদ করায় রাজমিস্ত্রিকে মারধর, কুয়োয় ফেলে খুনের হুমকি, বিষ্ণুপুর থানায় অভিযোগ   •   সৌন্দর্য ও গ্ল্যামারের মেলবন্ধনে নজর কাড়লেন আয়েশা খান, তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ অনুরাগীরা   •   হুগলির পুরশুড়ায় ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের শুভ সূচনা, অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী   •   ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’-এ সেরা পরিচালকের পুরস্কার পেলেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পরিচালক

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মুর্শিদাবাদ সফর, বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক শেষে প্রশাসনিক বৈঠকের উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারী

10 Jul 2026
10:31 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরের শুরুতেই তিনি দলীয় বিজেপি কর্মী ও নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠকে জেলার সাংগঠনিক পরিস্থিতি, জনসংযোগ কর্মসূচি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জেলার উন্নয়নমূলক প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি পরিষেবার অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে মুর্শিদাবাদ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা বা নির্দেশ দিতে পারেন বলে জল্পনা চলছে, যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।