Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কোলেস্টেরল নিয়ন্ত্রণে জলখাবারে রাখতে পারেন বেরি, চিয়া সিড ও বাদাম   •   ভিটামিন ডি ও ঘুম: সঠিক মাত্রা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ   •   টেস্টে সাফল্যই এখন ইংল্যান্ডের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য   •   ধানের চারা রোপণে দূরত্ব না মানায় কমতে পারে ফলন, সতর্ক কৃষি বিশেষজ্ঞরা   •   আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষে ময়ূরেশ্বরে মহিলা কৃষকদের সম্মান, চারা ও বীজ বিতরণ   •   হনুমান অংশ’ সিনেমার প্রশংসায় দিলীপ ঘোষ, প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে শিলিগুড়িতে দেখলেন ছবি

বহরমপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একগুচ্ছ কর্মসূচি, প্রশাসনিক বৈঠকের পর উদ্বোধন করবেন জেলা পুলিশের নতুন

10 Jul 2026
08:17 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  আজ মুর্শিদাবাদের বহরমপুরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফরকে প্রশাসনিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বহরমপুরে পৌঁছে প্রথমে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বহরমপুরের রবীন্দ্র সদনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বহরমপুর পুলিশ লাইনে যাবেন। সেখানে তিনি মুর্শিদাবাদ জেলা পুলিশের আধুনিক কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন এই কন্ট্রোল রুমের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে বহরমপুর জুড়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচিস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সফর শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।