Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

কোচবিহারে ‘কাটমানি’ বিতর্কে উত্তাল এলাকা, পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও

07 Jul 2026
04:02 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কোচবিহারে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবশ্রী ভৌমিকের বিরুদ্ধে। সোমবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং ঘেরাও করে প্রতিবাদে সামিল হন।

স্থানীয়দের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করা, আবাস যোজনা ও অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অভিযোগ, শুধু পঞ্চায়েত সদস্য নন, সেই টাকা এলাকার একাধিক নেতার কাছেও পৌঁছেছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এলাকায় এই ধরনের অভিযোগ চলছিল। কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় পৌঁছয় পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য দেবশ্রী ভৌমিক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে বদনাম করার চেষ্টা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি এখন গ্রামবাংলার বড় সমস্যা হয়ে উঠেছে। অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

 

news home ads